Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইবিতে ছাত্রলীগের ‘ছিয়াত্তর’ উদযাপন

admin • 04 Jan 2024, 10:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবিতে ছাত্রলীগের ‘ছিয়াত্তর’ উদযাপন

উপমহাদেশের অন্যতম প্রাচীন ছাত্র-সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেশ উৎসবমুখর আবহে দিনটি উদযাপন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

দিবসটি উপলক্ষে কেক কাটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ’সহ নৌকার গণ সমর্থনে শোভাযাত্রা করে সংগঠনটি।

 

আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে ছিয়াত্তর উদযাপন করা হয়। এর-আগে ১১টার দিকে মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

 

এছাড়াও নৌকার সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে থানা গেইট পর্যন্ত ভোট উৎসবের মিছিল বের করা হয়। উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অতীতে যেকোনো সংকটে সংগ্রামে এদেশের মানুষের অধিকার আদায়ে সবসময়ই ছিল আগামী দিনেও এই বাংলাদেশের ছাত্রসমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা হিসেবে বাঙ্গালীর হৃদয়ে ছাত্রসমাজের হৃদয়ে ছাত্রলীগ থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

 

এদিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ভীষণ আনন্দের দিবসটি আমাদের কাছে। আমরা উৎসবমুখর ভাবে দিনটি উদযাপন করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।