Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে তুঙ্গে আন্দোলন

admin • 07 Jul 2024, 05:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে তুঙ্গে আন্দোলন

দেশে সরকারী চাকুরিতে বিদ্যমান ‘কোটা’ বৈষম্যের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন ও মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা রবিবার (০৭ জুলাই) ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে কয়েকশো শিক্ষার্থী নিয়ে বেলা ১১টার দিকে শুরু করে আন্দোলন। পরে বাংলা ব্লকেড (দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ) কার্যক্রম এর অংশ হিসেবে বেলা ১১টা ৩৫ এর দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক আটকে ১১৮ মিনিট আন্দোলন করেন শিক্ষার্থীরা।

 

প্রায় দু’ঘন্টাব্যাপী এই অবরুদ্ধ মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমরা পড়ার টেবিলে বসতে চাই, রাস্তায় না’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ এসব স্লোগানে মহাসড়ক প্রাঙ্গন মাতিয়ে রাখেন। এছাড়াও কোটা বৈষম্যের সংস্কার, ২০১৮ এর পরিপত্র বহাল ও মেধা ভিত্তিক নিয়োগ এর জোড়ালো দাবি আসে সকল এর মধ্য থেকে। এদিকে দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ার দেন এসব শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে আইন বিভাগের শিক্ষার্থী শাওয়ানা শামিম বলেন, আমি নারী হয়ে অনগ্রসর নই তাহলে ঐসব গুষ্টি কেমনে বলে তারা এখনো অনগ্রসর। অনগ্রসর বলতে বুঝায় শিক্ষার্থীদের মধ্যে যারা মূল স্রোতের বাইরে থাকে। আমরা তাদেরকে স্পেশাল সুবিধা দিয়ে থাকি। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এখনো একিভূত হয়নি তা কিভাবে সম্ভব।

 

তিনি আরও বলেন, তারা আমাদের সাথে একই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে। আমরা একই শিক্ষকের কাছে পড়ি, একই রাইটারের বই পড়ি তাহলে এখানে বৈষম্যের বিষয়টা আসতেছে কিভাবে? আমাদের যে বন্ধুটার মা-বাবা কৃষক, শ্রমিক, দিন মজুর তারা কি অগ্রসর গোষ্ঠী নয়? আমাকে নারী কোটা দেয়া হচ্ছে অগ্রসর হিসেবে কিন্তু আমি এমন বৈষম্য চাই না।

 

এবিষয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্র ইউনিয়ন ইবি শাখার সাবেক সাধারণ সম্পাদক সুইট বলেন, আমরা মূলত এই কোটার সংস্কার চাই। আমাদের একটি মূল বক্তব্য কোটা বাতিল না করে একটা যৌক্তিক সংস্কার।

 

তিনি আরও বলেন, আমরা চাই যারা এসব দেখভাল করছে শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী এবং শিক্ষার্থীসহ সবাই বসে একটি সুষ্ঠু সমাধান করে কোটার এই ভয়ানক ধাবা থেকে আমাদের পরিত্রাণ করুক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।