Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
ক্যাম্পাস

ইবিতে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইবিতে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৮ ঘটিকায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ঈদুল ফিতরের জামাতের বিষয়ে জানান।

অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ’সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের জামাতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি নিজেও এ জামাতে উপস্থিত থাকবেন বলে জানান।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঈদ জামাতের সময়সূচি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইকিং ও মসজিদে আবারও সময়সূচি বলা হবে। এদিকে পেশ ইমামের দায়িত্বে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মো: আমিনুল ইসলামের থাকার কথা রয়েছে।

নিরাপত্তা বিষয়ে প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, নিরাপত্তার স্বার্থে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করাই আছে।

তিনি আরও বলেন, ঈদের আগের দিন থেকে পরের ৩ দিন পর্যন্ত প্রক্টরিয়াল বডির নেতৃত্বে নিরাপত্তা টিম থাকবে, ইবি থানার পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার বা বৃহস্পতিবার (১০ বা ১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।