Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ইন্টারনেট সেবাদাতা ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইন্টারনেট সেবাদাতা ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

ইন্টারনেট সেবা প্রদানকারী (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-আইএসপি) ১৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নিরর্ধারিত সময়ের মধ্যে নবায়ন করেনি বলে লাইসেন্স বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর।

একই সঙ্গে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনে তাদের লাইসেন্স জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স নবায়নের আবেদন করেনি ১৪টি প্রতিষ্ঠান। এতে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান লঙ্ঘিত হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানগুলোর আইএসপি লাইসেন্স বাতিল করা হলো।

আরও বলা হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

প্রসঙ্গত, লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।