Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
জাতীয়

ইথিওপিয়ায় বাংলাদেশি দূতের পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইথিওপিয়ায় বাংলাদেশি দূতের পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত শিকদার বদিরুজ্জামান তার পরিচয়পত্রের অনুলিপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তরের তথ্য জানায় ইথিওপিয়ার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করার পর ইথিওপিয়ার প্রটোকল মহাপরিচালক তাকে দেশটিতে স্বাগত জানান এবং দায়িত্বকালে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সম্প্রতি দায়িত্ব পালনে ইথিওপিয়ায় পৌঁছান নতুন রাষ্ট্রদূত বদিরুজ্জামান। কূটনীতিক বদিরুজ্জামান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। তিনি হংকং, নয়াদিল্লি, রিয়াদ ও ম্যানিলায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।