Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ইজি বাইক চোর চক্রের ৩ সদস্য আটক

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ইজি বাইক চোর চক্রের ৩ সদস্য আটক

কুষ্টিয়ার কুমারখালীতে ইজি বাইক চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউরিয়া কারিগর পাড়ার মৃত আসলাম উদ্দীনের ছেলে শাহ আলম শাহীন (৫০) কুষ্টিয়া সদরের মিল পাড়া এলাকার লোকমান মোল্লার ছেলে শরিফুল মোল্লা (৩৫) আড়ুয়া পাড়া এলাকার শহিদুল হকের ছেলে মুরাদ হোসেন (৫০)।

জানা যায়, অটোরিকশা মালিক আব্দুল্লাহর নিকট থেকে শাহা আলম শাহিন নামের ব্যক্তি অটো ভাড়া নিয়ে কয়েকদিন চালানোর পর ১৪ ডিসেম্বর ২০২৪ সালে হঠাৎ করেই উধাও হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উত্তর ভবানীপুর মোল্লা পাড়া এলাকায় চোর চক্রের সদস্যদের ইজি বাইক বিক্রির সংবাদ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হলেও শাহা আলমের স্ত্রী রেখা খাতুন পালিয়ে যান। পরবর্তীতে তাদের আটক করে কুমারখালী থানায় নিয়ে আসা হয়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ইজি বাইক চোর চক্রের ৩ সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।