Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন

admin • 29 Sep 2024, 05:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. মোতালিব হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

(২৯ সেপ্টেম্বর)  রবিবার বেলা সাড়ে ১১টায় মগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুইজবাড়ি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

   

সভা আহ্বান ছাড়া বাজেট, বৈষম্যহীন ট্যাক্স, বিভিন্ন উন্নয়ন তহবিলের টাকা ও প্রকল্পের নামে টাকা আত্মসাত, পরিষদে গড় হাজিরার মত দুর্নীতিতে সম্পৃক্তসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ইউপি চেয়ারম্যান এডভোকেট মুতালিব হোসেনের অপসারণ দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

 

মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, সিনিয়র যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন মিয়া প্রমুখ।

 

এ সময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোদা বকস্, সদস্য সচিব রাসেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি,অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।