Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হবো’

admin • 01 May 2024, 07:27 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হবো’

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন দেখা মেলে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি। ইত্যাদিতে প্রচারিত তাহসান খান ও তাসনিয়া ফারিণের কণ্ঠে গাওয়া গান ও উপস্থাপনা তুমুল ভাইরাল। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে ইত্যাদিতে প্রচারিত এই গানটি উঠে এসেছে এক নম্বরে।

খোঁজ নিয়ে দেখা গেছে, গত কয়েক দিনে ‘রঙে রঙে রঙিন হবো’ এর ভিউ প্রায় ৮ মিলিয়ন। শুধু ইউটিউব ভিউ নয় বিভিন্ন প্লাটফর্মের রিলসে অহরহ দেখা যাচ্ছে এই গানের অডিও-ভিডিও।

যারপরনাই দারুণ উচ্ছ্বসিত ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতও। এ বিষয়ে তিনি পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে। হানিফ সংকেত লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

উল্লেখ্য, বাঙালির মন জয় নেওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।