Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সম্পাদক লক্ষ্মী পদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস, আইনজীবী কাজী মোহতুল হোসেন যত্নসহ ১৬ জনের বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে।'

 

এছাড়া মন্দিরের নামে ৬ শতক জমি দখলের লিখিত অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরা।'

 

বুধবার বান্দরবান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন হরি মন্দির কমিটির সম্পাদক মলিন কান্তি দাশ। উপস্থিত ছিলেন মন্দিরের জমিদাতা দূর্গাপদ সেনসহ ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরা। সংবাদ সম্মেলনে মলিন কান্তি দাশ অভিযোগ করে বলেন, ২০১৭ সালে জেলা আ.লীগ সম্পাদক লক্ষ্মী পদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস, আইনজীবী কাজী মোহতুল হোসেন যত্নের নেতৃত্বে দলবল নিয়ে হামলা করে মন্দির ভাঙচুর করে।'

 

পরবর্তীতে মন্দিরের ৬ শতক জমি দখল করে নেন। তৎকালীন সময়ে পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ক্ষমতাধরদের প্রভাবে কোনো সুবিচার পায়নি।'

 

এদিকে অভিযুক্ত আ.লীগ নেতারা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মামুনুর রশীদ ও অসিম বড়ুয়া বলেন, মন্দির ভাঙচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।