Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আ.লীগ থেকে পদত্যাগ করলেন স্বামী-স্ত্রী

admin • 25 Feb 2024, 12:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আ.লীগ থেকে পদত্যাগ করলেন স্বামী-স্ত্রী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসী সীমা দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় উপস্থিত থেকে স্বামী-স্ত্রী দুজনই পদত্যাগের ঘোষণা দেন। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। পদত্যাগের বিষয়টি মজিবুল আলম সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন মজিবুল আলম সাদাত। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুও চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন। লিয়াকত হোসেন বাচ্চু ও মজিবুল আলম সাদাত সম্পর্কে চাচা-ভাতিজা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।