Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর

আবারো আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, এমপি। (২৪ ডিসেম্বর ) শনিবার বিকেলে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি'র নাম ঘোষণা করেন।

এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দ্বায়িক্ত পান। ড. মহীউদ্দীন খান আলমগীর ১৯৪২ সালে চাঁদপুরের কচুয়া গুলবাহারে পিতা মরহুম আশেক আলীর নিজ বাসায় জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পর সেই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। তারপর সরকারের সিভিল সার্ভিসে যােগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

 

তিনি যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে পরে ১৯৮০ তে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা নদীর পানি বিভাজন সম্পর্কিত চুক্তি জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সম্পাদন করেন।

 

একই বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তি প্রণয়ন ও সম্পাদনে তিনি তাৎপর্যমূলক ভূমিকা পালন করেন। ১৯৯৭-২০০১ সময়ে তিনি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীপরিষদে অন্তর্ভূক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামরিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি গ্রেফতার হন।

 

এর আগে খালেদা জিয়ার সরকারও তাকে গ্রেফতার করেছিল। ২০০৮ সালে জেল থেকে মুক্তি পেয়ে তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সংসদের সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 

দক্ষিণ পূর্ব এশিয়ার সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সমূহের আঞ্চলিক সমিতির নির্বাচিত সভাপতি তিনি। সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থনীতি সম্পর্কিত বিষয়ে লিখিত ২০টি এরও অধিক বইয়ের লেখক তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।