Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল, তাদের মধ্যে থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

জুলাই বিপ্লবে শহীদদের স্বরণে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে এনসিপির কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।