Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুর্নবাসন কার্যক্রম শুরু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুর্নবাসন কার্যক্রম শুরু

ত্রাণ কার্যক্রম পরিচালনার পর বন্যাদুর্গত অঞ্চলসমূহে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে আলোচিত সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সোমবার (২১ অক্টোবর) ফেনীতে দুটি ঘর ও চল্লিশটি রিকশা হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন। 

প্রায় ৪২ হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই পূর্বক ১০ হাজার অসহায় পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সংস্থাটির চলমান এই প্রকল্পে যা যা থাকছে: 

  • সম্পূর্ণ নষ্ট হওয়া ১৫০০ ঘর নতুন করে নির্মাণ করা হচ্ছে, যার সম্ভাব্য খরচ ৪০ কোটি টাকা।
  • ৮৪০০ জন ক্ষতিগ্রস্তকে ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহযোগিতা করা হচ্ছে, যার সম্ভাব্য খরচ ৩০ কোটি টাকা।
  • ১০০ অটো রিকশা দেয়া হচ্ছে, যার প্রতিটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা (মোট ১ কোটি ২৫ লাখ টাকা)।

এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে দুটি স্যাম্পল ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া ফেনীতে ৪০টি অটো রিকশা হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য দুর্গত জেলাগুলোতে আরো ৬০ টি অটো রিকশা বিতরণ করা হবে।

যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে

ছবি দেখে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনসমূহ সরোজমিনে যাচাই-বাছাইয়ের পর স্বেচ্ছাসেবী প্রতিনিধি পাঠানো হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে উপকারভোগী চূড়ান্ত করা হয়। পরীক্ষামূলকভাবে ২টি স্যাম্পল ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরগুলোর উপযোগিতা যাচাইয়ের পর উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। গুণগত মান নিশ্চিত করার জন্য থাকবে নানা ধরনের পদক্ষেপ।

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের পাশাপাশি উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলেও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহযোগিতার টাকা এই সপ্তাহেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো শুরু হবে। মোবাই ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে কৃত চুক্তি মোতাবেক উপকারভোগীরা খুব কম খরচে ক্যাশ আউট করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।