Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আসন খালি রেখেই ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

admin • 08 Feb 2023, 10:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আসন খালি রেখেই ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। তবে নবীন শিক্ষার্থীদের বরণে কেন্দ্রীয় অরিয়েন্টেশনের কোনো আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, কেন্দ্রীয় অরিয়েন্টেশন বিষয়ে আমার জানা নেই। এখনও ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি, এজন্য কেন্দ্রীয় অরিয়েন্টেশন হয়তো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে, এদিকে আসন খালি থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আসনসমূহ পূরণের লক্ষ্যে এ ইউনিটের মেধাতালিকা ১৫৫৭ থেকে ৯১৫৭, বি ইউনিটের মেধাতালিকা ২৬৩ থেকে ৩৫০০ এবং সি ইউনিটের মেধাতালিকা ৫৮৬ থেকে ২০০০ এর মধ্যে যারা বিভাগপ্রাপ্ত হয়নি, তাদের বুধবার (৮ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবারও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এ অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ১১তম মেধাতালিকা প্রকাশিত হবে। ১১তম মেধাতালিকা থেকে বিভাগপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ১২ ফেব্রুয়ারি ভর্তির যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হবে। এসবের পরেও আসন ফাঁকা থাকলে পর্যায়ক্রমে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি উপরোক্ত উপস্থিতি তালিকা থেকে মেধাতালিকার ভিত্তিতে বিভাগ মনোনয়ন দেওয়া হবে। মনোনীত ভর্তিচ্ছুদের ১৪ ও ১৬ ফেব্রুয়ারি উপস্থিত থেকে ভর্তির প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে ভর্তির আগ্রহ প্রকাশকারী কোনো শিক্ষার্থী যদি কোনো বিভাগ প্রাপ্ত না হন, তবে তাদের উপরোক্ত দিনগুলোতে ইউনিটভুক্ত অফিসে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।