Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লির জুমা আদায়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লির জুমা আদায়

পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজকে কেন্দ্র করে পুরো জেরুজালেম শহর জুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এরপরও বাধা উপেক্ষা করে আল আকসা মসজিদে জুমা আদায় করলেন ৮০ হাজার মুসল্লি। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদের ভিতরে নিজেদের ব্যারিকেড করার আহ্বান জানায় হামাস। এই ঘোষণার পরপরই নড়েচড়ে ওঠে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গন এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে ইসরায়েল। বসানো হয়েছে ব্যারিকেড।

সকাল থেকেই ফিলিস্তিনিদের প্রবেশে দেয়া হচ্ছে বাধা। অপেক্ষমান মুসলিমদের সরিয়ে দেয়া হচ্ছে আল আকসা প্রাঙ্গন থেকে। এর আগে, ইসরায়েলি প্রশাসন ঘোষণা দেয়, রমজানে মাত্র ৪০ জন মুসল্লি আল আকসায় প্রবেশের সুযোগ পাবেন।

প্রথম তারাবিহ থেকেই বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের। চালানো হয় লাঠিচার্জ আর ধরপাকড়ও। গেলো মাসে দেয়া এক বিবৃতিতে, ফিলিস্তিনিদের রমজানের শুরুতে আল আকসায় মিছিল করার আহ্বান জানিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তাতে, মসজিদ কম্পাউন্ডে নতুন কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।