Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে এনসিপির বিক্ষোভ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির রংপুর মহানগর ও জেলা নেতারা। রোববার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তারা।

 

এর আগে নগরীর টাউন হলের সামনে থেকে মহানগর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাবেশ করে।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের হায়েনারা দেশকে শকুনের মতো খুবলে খেয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের তাবেদার হিসেবে প্রতিষ্ঠিত করতে দেব না। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনই চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না।

 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মো. আবু সাঈদ লিয়ন, মো. আসাদুল্লাহ আল গালিব, সাদিয়া ফারজানা দিনা, মো. আলমগীর কবির প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।