Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

আলাস্কায় প্রশিক্ষণের সময় দুটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আলাস্কায় প্রশিক্ষণের সময় দুটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের আলস্কায় প্রশিক্ষণের সময় দুটি মার্কিন হেলিকপ্টার বির্ধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি এই ধরনের দ্বিতীয় ঘটনা।

 

মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার আজ হেলি, আলাস্কার কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইট থেকে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

 

দুর্ঘটনায় হতাহতের বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

 

এরআগে মার্চের শেষের দিকে অনুরূপ একটি ঘটনা ঘটে। ওইসময় কেনটাকিতে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি ইউএস আর্মি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে ৯ সেনা নিহত হন।

 

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনার তথ্য রয়েছে। ফেব্রুয়ারিতেও একটি ব্ল্যাক হক বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

 

গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন নিহত হয়েছিলেন। তদন্তকারীদের ধারণা, বিমানটি সম্ভবত পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল।

 

সূত্র : এএফপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।