Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান’র খুব সেনসিটিভ জায়গা: ইবি ভিসি

admin • 12 May 2023, 09:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান’র খুব সেনসিটিভ জায়গা: ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানের খুব সেনসিটিভ জায়গা। এ জায়গাটিতে যে বেশি স্বচ্ছ সে সবচেয়ে বেশি পাওয়ারফুল।

 

শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে অনুষ্ঠেয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ২০২২-২৩ এর আওতায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, দায়িত্ব পালনে কোথাও ভুল-ত্রুটি থাকলে শেয়ারিং এর মাধ্যমে সেটা ধরা পড়ে এবং সংশোধনের সুযোগ তৈরি হয়।

 

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণকর্মশালা আয়োজনের উপযোগিতা তখনই থাকবে যখন অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ সমৃদ্ধ হবেন।

 

এদিকে, সূচনা বক্তব্যে সভাপতি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এ ধরনের কর্মশালা ভালো ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

 

উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাসের সঞ্চালনায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অফিস এবং অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাবৃন্দ, রিসোর্স পার্সন ছিলেন আইসিটি বিভাগের উপ-সচিব (পলিসি অধিশাখা) ড. মোঃ মিজানুর রহমান। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো: জাকির হোসেন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।