Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

আরামবাগ ছাড়ছেন জামায়াত নেতাকর্মীরা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আরামবাগ ছাড়ছেন জামায়াত নেতাকর্মীরা

সমাবেশ শেষে আরামবাগ ত্যাগ করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশটি শেষ হয় সাড়ে ৩টায়।

এরপর কেন্দ্রীয় নেতারা, সমাবেশে আসা নেতাকর্মীদের আরামবাগ ছাড়ার নির্দেশ দেন। এ নির্দেশনা পাওয়ার পরপর শাহজানপুর, কমলাপুর হয়ে বিশ্বরোড দিয়ে জামায়াত নেতাকর্মীরা বেরিয়ে যেতে শুরু করেন।

খালিদ সাইফুল্লাহ নামে জামায়াতের এক কর্মী বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। কেন্দ্রীয় সিদ্ধান্ত যা আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব। আমিরে জামায়াত যেভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন সেভাবেই সব সাথীরা প্রস্তুত আছেন।

এর আগে বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশের মৌখিক অনুমতি মেলার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর আরামবাগ এলাকা। সমাবেশস্থলের চারপাশে বিভিন্ন গলি দিয়ে সমাবেশ স্থলে মিলিত হন জামায়াত শিবিরের হাজারো নেতাকর্মী।

এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা সমাবেশস্থলে মিলিত হওয়ার পর নিরাপত্তা জোরদার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।