Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে

admin • 05 Jan 2025, 06:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে

স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে এই ছুটি দেওয়া হয়েছে।

 

আজ রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এবং পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

আলোচিত পাঁচ ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয়। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

 

স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আলোচিত পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। এই কারণে এমডিদের ছুটিতে পাঠানো হয়েছে। কারও দায় প্রমাণিত না হলে তিনি আবার একই পদে ফিরতে পারবে।

 

এডিবির অর্থায়নে ব্যাংকগুলোর ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম জানিয়ে কর্মকর্তা বলেন, স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে চায় তারা। তাই কেউ দায়িত্বে না থাকুক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে বলা হয়।

 

এর আগে গতকাল শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। যা আজ রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।