Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘আমি ইনু ভোটকেন্দ্র পাহারা দেব, ভোট গুনে গুনে নেব’

admin • 02 Jan 2024, 09:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘আমি ইনু ভোটকেন্দ্র পাহারা দেব, ভোট গুনে গুনে নেব’

‌‘আমি ইনু ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখব, আমি ইনু প্রত্যেকটা ভোট গুনে গুনে নেব। যদি ভালো মানুষ চান, সৎ মানুষ চান, শান্তি চান, উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দিন’।

 

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়ার আমলা বাজারে নির্বাচনী জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগ ও জাসদ নেতারা বক্তব্য দেন।

 

বক্তব্যে ইনু বলেন, রাষ্ট্রকে বাঁচানো আমার কর্তব্য। শেখ হাসিনা বলেন- ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন যাতে পেছন থেকে কেউ গুলি না মারে। আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনের দিকে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।