Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

চলচ্চিত্র সেন্সরশিপ আইন লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

 

আদেশে বলা হয়, মেসার্স সচেতন ফিল্ম মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আমার শেষ কথা’ নামে সিনেমাটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ এর ৪বি(১) উপ-ধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।

 

এতে বলা হয়, আপিল আবেদন নামঞ্জুর হওয়ার চলচ্চিত্রটি সনদপত্র বিহীন হিসেবে গণ্য হবে। তাই সমগ্র বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।