Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

আমাদের মেলান্দহ ব্লাড ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আমাদের মেলান্দহ ব্লাড ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ''আমাদের মেলান্দহ ব্লাড ব্যাংক'' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের মাঠে বিকাল সাড়ে-৩টা দিকে সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় সভাপতি সৌর দীপ বসু'র সভাপতিত্বে

সংগঠনের কার্যক্রম-কে গতিশীল করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন, সহ-সভাপতি, আকাশ বন্দোপাধ্যায় তপু, হৃদয় মির্জা, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ,

মেহেদী হাসান শান্ত, সুলাইমান কবির সেলিম। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, উপ প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক,ফরহাদ হোসেন, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, তথ্য ও মনিটরিং বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম।

উল্লেখ্য, , ‘ একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক হোক আত্মার বাঁধন ‘. এ শ্লোগানকে ধারন করে জামালপুরের মেলান্দহে ২০২২ সালের ১৯ মে গঠিত হয় “আমাদের মেলান্দহ ব্লাড ব্যাংক ”। প্রতিষ্ঠার এক বছর পর এ বছরের ১৮ মে এর কমিটি প্রকাশ হয়। সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সুনামের সহিত তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অনেক মূমূর্ষ রোগী চাহিদা অনুযায়ী রক্ত পেয়ে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।