স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...’’
উল্লেখ্য, সারজিস আলমের এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং সম্ভাব্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু হতে পারে— এমন ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।





