Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

আবেদনের পর দিনই ভারতের ভিসা পাবেন রোগী-স্বজনরা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আবেদনের পর দিনই ভারতের ভিসা পাবেন রোগী-স্বজনরা

ভারতীয় ভিসা পেতে চলমান ভোগান্তির মধ্যে সুখবর দিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এখন থেকে দ্রুত সময়ে ভারতীয় ভিসা মিলবে। বিশেষ করে রোগী ও তাদের স্বজনরা সহজে এবং দ্রুত সময়ে ভারতীয় ভিসা পাবেন।

আগামী রোববার থেকে ভারতীয় ভিসার এ সুবিধা পাবেন তারা। রাজশাহীতে ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়েছে, আগামী রোববার থেকে রোগী ও স্বজনরা আবেদন পৌঁছানোর পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজীকরণে হাইকমিশনের বিশেষ এ পদক্ষেপ বলে জানা গেছে।

মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহীতে তার যোগদানের এক বছর সম্প্রতি পূর্ণ হয়েছে।

তিনি বলেন, সুন্দর নগরী রাজশাহীতে সহযোগিতামূলক এবং চমৎকার সময় কেটেছে এক বছর। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবেন, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন।

এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার আরও বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ মেডিকেল কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে তিনি ভিসা পাওয়া থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, বর্তমানে ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। আগামী রোববার থেকে এ দপ্তরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলবে মেডিকেল ভিসা বলে ঘোষণা দেন তিনি।

এদিকে দুই কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণায় খুশি চিকিৎসার্থে ভারতে গমনেচ্ছু রোগী ও তাদের স্বজনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।