Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবার আগুনে পোড়ানোর খেলা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

admin • 09 Nov 2023, 07:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আবার আগুনে পোড়ানোর খেলা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

আবার আগুনে পোড়ানোর খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আগুন দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

   

এ সময় মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামা শ্রমিকদের বিষয়ে সরকারপ্রধান বলেন, দেশকে অস্থিতিশীল করতে পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। পোশাক শ্রমিকদের যে পরিমাণ মজুরি বাড়ানো হয়েছে- তা নিয়েই কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

   

জানা গেছে, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন সহিংসতা, এরপরে চার দিনের হরতাল-অবরোধের পর ফের দুইদিনের অবরোধে গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণসহ একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।

   

একদিন বিরতি দিয়ে ফের দুইদিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। জনমনে নানা উৎকণ্ঠা আর উদ্বেগে সময় পার করছে দেশের মানুষ। এরই মধ্যে এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।

   

এর আগে সর্বশেষ গত ১২ আগস্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।