Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

আফতাবনগরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আফতাবনগরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামজিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বিয়াম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

রোববার (২৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

তাকে উদ্ধার করে নিয়ে আসা বন্ধু ছাহিল ও শাহিদ বলেন, আমরা চার বন্ধু তামজিদ, ছাহিল, সাহিদ ও ধ্রুবসহ আফতাবনগরের চায়না প্রজেক্টের পাশে গোসল করতে যাই। আমরা এখানে প্রায়ই গোসল করতে আসি। আমরা তিন বন্ধু পানিতে সাঁতার কাটতে নেমেছিলাম। ধ্রুব আমাদের মোবাইল ও সাইকেল পাহারা দিচ্ছিল। আমরা তিনজন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সাঁতার শুরু করি। দুই বন্ধু (ছাহিল ও শাহিদ) সাঁতার কেটে অপর প্রান্তে এলেও পেছন থেকে তামজিদকে দেখতে পাইনি। পরে পাঁচ থেকে ছয় মিনিট পর আমরা তাকে পানিতে খুঁজে পাই। দ্রুত তামজিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঢাকা মেডিকেলে ও ঘটনাস্থলে দুটি টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই বন্ধু ছাহিল ও শাহিদকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।