Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর...

admin • 18 Apr 2023, 09:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর...

সাতক্ষীরার কালীগঞ্জে এক যুগলকে আপত্তিকর অবস্থায় পাওয়ায় মারধর করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় শরিফুল ইসলাম, আদর আলী আরও অনেকে জানান, গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আজিজুল সুমাইয়ার ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের ঘরে আটকে ফেলেন। পরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।