Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

আন্দোলনে হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক নোবিপ্রবি শিক্ষার্থীদের

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আন্দোলনে হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক নোবিপ্রবি শিক্ষার্থীদের

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন।

 

মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) দুপুর থেকে এ বয়কট অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এ ব্যাপারে বয়কটকৃত বিভাগ সমূহ হলো — মাইক্রোবায়োলজি, ফার্মেসী, এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ব্যাবসায় প্রশাসন, আই আই টি, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, শিক্ষা, ইংরেজি, সমুদ্রবিজ্ঞান, ইইই এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিস বিভাগ। বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ধরনের বিভিন্ন পোস্ট/ডে দিয়ে এই বয়কটের ডাক দেন।

 

শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম সহ ফেসবুকে লিখছেন, "কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই—বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে"।

 

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাবি, জাবি, চবি, কুবি এলাকায় ছাত্রলীগের নেতা—কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে এমন বয়কটের ডাক অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।