Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

আন্দোলনের মুখে রুয়েট উপাচার্যের পদত্যাগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আন্দোলনের মুখে রুয়েট উপাচার্যের পদত্যাগ

শিক্ষকদের আন্দোলনে মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন।

 

রোববার (২৮ মে) রাতে ড. সাজ্জাদ নিজেই পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন ও দাবি মেনে আমি পদত্যাগ করছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

 

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন চলে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

 

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সারাফাত হোসেন অভি বলেন, প্রায় দেড় বছর ধরে যোগ্যতাসম্পন্ন হয়েও অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। চলতি দায়িত্বে থাকা উপাচার্যকে অনেকবার বলার পরও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

 

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদোন্নতি দেওয়ার ক্ষমতা নেই। তাই নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।

 

এর আগে চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ এবং পদোন্নতির দাবিতে রুয়েটের প্রায় ৮০ জন শিক্ষক উপাচার্যের কক্ষে অবস্থান নেন। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে শিক্ষকদের দাবি মেনে পদত্যাগ করেন উপাচার্য।

 

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়।এর একদিন পরই শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য করার পর থেকে রুয়েটের রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।