Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর

আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

জামালপুরে রেলওয়ের অনলাইন টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২৪) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল রোববার (৪ মে) বেলা ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন মেলান্দহ বাজার স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

জামালপুর জেলা রেলওয়ে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার হোসেনের কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১২টি আসনের টিকিট, একটি স্মার্টফোন এবং টিকিট বিক্রির নগদ ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

 

রেলওয়ে পুলিশ জানায়, আনোয়ার গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপন দিয়ে ২৫০ টাকার টিকিট ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতেন। তিনি নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর ব্যবহার করে গুগল ক্রোম ব্রাউজারে দুটি ভিন্ন আইডি খুলে প্রতিদিন ইসলামপুর-জামালপুর-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতেন।

 

পরবর্তীতে এসব টিকিট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন এবং বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে টাকা গ্রহণ করতেন। এরপর টিকিটের পিডিএফ কপি মোবাইলফোনে পাঠিয়ে দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন পরিচিত টিকিট কালোবাজারিদের কাছ থেকেও টিকিট সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন।

 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে স্টেশন এলাকাকে নিরাপদ রাখতে আমরা দিনরাত কাজ করছি। কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী কিংবা মলম পার্টি কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে চিহ্নিত কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে, যার ফলে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।