Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আদালত চত্বর থেকে ডিবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি

admin • 26 Jul 2023, 09:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আদালত চত্বর থেকে ডিবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি

চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্বর থেকে এক পুলিশের মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে চুরির ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আদালত চত্বর থেকে শরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর থেকে সিসিটিভির ফুটেজ দেখে চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধানে নেমেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পুলিশের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করছে। খুব দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চোর চক্রটি জেলার বাইরে থেকে এসে মোটরসাইকেল চুরি করেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।