Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

আদাবরে বাসমালিককে কুপিয়ে হত্যা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আদাবরে বাসমালিককে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরে মো. স্বপন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত স্বপন ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা।

 

হত্যার বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বাকিটা পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় আদাবর এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে বাসচালক। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।