Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আদর্শ দাখিল মাদ্রাসা সোন্দাহ'র নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

admin • 21 May 2025, 10:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আদর্শ দাখিল মাদ্রাসা সোন্দাহ'র নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসা নব নির্বাচিত সভাপতি হাফেজ মাসুদ রানাকে অভ্যর্থনার মাধ্যমে বরণ করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বুধবার সকালে আদর্শ দাখিল মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদর্শ দাখিল মাদ্রাসা সোন্দাহর সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি হাফেজ মাসুদ রানা।

 

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী মৌলানা শহিদুল ইসলাম পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তসলিম উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মিজানুর রহমান শেলী,পৌর যুব জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ্ আল মামুন, বায়তুল মাল সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আক্তারউজ্জামান ফরিদ, পৌর পশ্চিম শিবিরের সেক্রেটারি শাহিনুর রহমান তুষারসহ অত্র মাদ্রাসা শিক্ষক ও এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।