Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

আত্মহত্যার চেষ্টা,বাসায় ফিরে যা বললেন তানজিন তিশা

admin • 16 Nov 2023, 07:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আত্মহত্যার চেষ্টা,বাসায় ফিরে যা বললেন তানজিন তিশা

আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বিরুদ্ধে। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আত্মহত্যার বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চিকিৎসা শেষে বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। বর্তমানে সুস্থ আছেন তানজিন তিশা। বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে তুলে ধরেন অভিনেত্রী নিজেই।

ফেসবুক স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো-

আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই।আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।

আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিবোনা।

ফেসবুক থেকে স্কীনশর্ট নেওয়া - সংগৃহিত

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি

***

যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।