Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

পটুয়াখালীতে আতশবা‌জি ফোটাতে গিয়ে মো. রা‌ফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

রা‌ফি ওই এলাকার ব্যবসায়ী মো. ম‌নির হোসেনের ছেলে।

 

রা‌ফির মামা মো. বশার মিয়া জানান, মাগ‌রিবের নামাজের পরে তার ভা‌গিনাকে আতজবা‌জি ফোটাতে নিষেধ করে তি‌নি বাজারে গিয়েছিলেন। রাত ৮টার দিকে খবর পান আতশবাজি ফোটাতে গিয়ে রা‌ফির শরীরের বি‌ভিন্ন অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। তাৎক্ষ‌ণিক তাকে পটুয়াখালী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রা‌ফিকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের দা‌য়িত্বপ্রাপ্ত চি‌কিৎসক জানান, আতশবা‌জির মাথার শিশার অংশ সরাস‌রি রা‌ফির গলার শ্বাসনালিতে প্রবেশ করায় ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।