Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আড়াই কোটি টাকার রাস্তার পিচ আঙ্গুলের খোঁচায় উঠে আসছে!

admin • 24 Jun 2026, 02:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আড়াই কোটি টাকার রাস্তার পিচ আঙ্গুলের খোঁচায় উঠে আসছে!

খুলনার কয়রা উপজেলার উত্তর মাদারবাড়ির এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের অর্ধেকটাই হাতের টানে পিচ উঠে আসছে। এলজিইডির দুই কোটি চৌষট্টি লাখ টাকা কাজের এই অবস্থা দেখে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।

 

উপজেলার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়ক এবং হড্ডা-বেদকাশী সড়কের কার্পেটিং কাজ  ২০২৪ সালের ৩ এপ্রিল শুরু হয়ে একই বছরের ১৪ নভেম্বর প্রকল্পের কাজ শেষ করার কথা। এ সময়ের  মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স কাজ ২টি শেষ করতে পারেনি। পরে সময় বাড়িয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিন গিয়ে দেখা যায়,  পরিমাণে কম ও নিম্নমানের বিটুমিন দিয়ে গত সপ্তাহে ঢালাই দেয়া হয়েছে। গাইডওয়ালের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।  দায়সারা গোছের এ কাজ নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।  তারা আঙ্গুলের টানে পিচ উঠিয়ে এর সাথে জড়িতদের বিচার চাইছেন। সেই সাথে রাস্তাটি ভালোভাবে তৈরি করার দাবি করেছেন।

 

সড়কটি খুলনা শহর থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি এলজিডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।