Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানা থাকার সন্দেহে অভিযানে নেমেছে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দল।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিটিটিসি দল। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সহযোগিতায় ১৭ জন জঙ্গিকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় সিটিটিসি ঘটনাস্থল আসে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।