Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

আটকের ১ দিনের মাথায় জামিন পেলেন ‘চাল সিন্ডিকেট রশিদ’

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আটকের ১ দিনের মাথায় জামিন পেলেন ‘চাল সিন্ডিকেট রশিদ’

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মারফত জানা গেছে কুষ্টিয়ার চাল ব্যবসায়ী রশিদকে যেসব মামলায় গ্রেফতার করা হয়েছিল, সবগুলোতেই বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়েছেন।

 

এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ চালকল মালিক সমিতির (বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন) সভাপতি আবদুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেশের শীর্ষস্থানীয় এ চাল ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গত ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজশাহী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।

 

দেশের বাজারে মিনিকেট চালের অন্যতম জোগানদাতা রশিদ এগ্রো ফুড প্রডাক্টস। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চালের দাম নিয়ে বিভিন্ন সময় সমালোচনা শুরু হলে তাতে আবদুর রশিদের নামও ওঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।