Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

আজ রাতে ৭ঘন্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আজ রাতে ৭ঘন্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

উড়ালসড়কের নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে আজ শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ জন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

 

বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

 

বেবিচক সূত্র জানায়, যারা দেশের বাইরে যাবেন এবং আসবেন, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। তবে যারা অন্য কাজে আসা-যাওয়া করেন, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।