Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আজ রাজবাড়ীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

admin • 02 Jan 2025, 09:39 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আজ রাজবাড়ীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজ রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে মহড়াস্থল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সকাল ১১টা ২৫ মিনিট থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টরযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন।

 

তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। মহড়া শেষে তিনি হেলিকপ্টরেই ঢাকায় ফিরে যাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।