Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

আজ আবুল হায়াতের জন্মদিন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আজ আবুল হায়াতের জন্মদিন

আজ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, পরিচালক, নাট্যরচয়িতা আবুল হায়াতের জন্মদিন। আজ তিনি ৭৯’তে পা রাখছেন।

জন্মদিন নিয়ে তার পরিবারের বিশেষভাবে উদযাপনের কোন পরিকল্পনা নেই। তবে আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অংশগ্রহন করবেন তিনি।

জন্মদিন উপলক্ষে মঞ্চের জন্য নতুন একটি নাটক রচনা করেছেন। নাটকটির নাম ‘শোধ’। আগামী ১০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে।

জন্মদিন নিয়ে আবুল হায়াত বলেন, জন্মদিনে একটা চাওয়াই আমার, আমি যেন আমার অসমাপ্ত কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করে যেতে পারি। অভিনয়ের চেয়ে লেখালেখির দিকে মনোযোগটা বাড়াচ্ছি।

নিজের জীবনী লিখছি। জন্মদিনে আমার বড় মেয়ে বিপাশা এবং তার পরিবারের সবাইকে মিস করবো। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার স্ত্রী শিরীন, সন্তান, নাতি নাতনীদের নিয়ে যেন ভালো থাকতে পারি।

আমার এ জীবনে অনেক প্রাপ্তি। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। জন্মদিনে গুণী এই ব্যক্তিত্বকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।