Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

আজীবন রেশন সুবিধা পাবেন ফায়ার সার্ভিস সদস্যরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আজীবন রেশন সুবিধা পাবেন ফায়ার সার্ভিস সদস্যরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারী আজীবন রেশন সুবিধা পাবেন।সোমবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

এর আগে রোববার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শামীম বানু শান্তির জারি করা এক প্রজ্ঞাপনে অর্থমন্ত্রণালয় জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিষয়ে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিলে মন্ত্রণালয় তাতে সম্মতি দেয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং তার ওপর নির্ভরশীল পরিবারের একজন সদস্যসহ মোট দুইজন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকিতে রেশন দেওয়া হবে।

 

রেশন হিসেবে ফায়ারের সদস্যরা প্রতিমাসে ২০ কেজি চাল (সিদ্ধ/আতপ), ২০ কেজি আটা, ২ কেজি চিনি, সাড়ে ৪ লিটার ভোজ্যতেল ও ২ কেজি ডাল পাবেন। তবে কোনো কর্মকর্তার পরিবারের সদস্য যদি একজন হয় সেক্ষেত্রে তিনি সব আইটেম অর্ধেক হারে পাবেন।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, যেসব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্য চলতি বছরের ১ জুলাই বা এর পরে অবসরে যাবেন তারাই এই সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর (সন্তানের বয়স) পর্যন্ত প্রযোজ্য হবে।

 

কোনো কর্মকর্তা-কর্মচারীর সন্তান যদি প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হয় অথবা তার যদি অবিবাহিত কন্যা থাকে তাহলে তারা আজীবন এ সুবিধা পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।