Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে : ইসি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে : ইসি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন করবে।   শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।   নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ইভিএমে ভোট সুষ্ঠু হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন তারা না বুঝেই প্রশ্ন তুলছেন।   তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখা, বিএনসিসি, গার্লস গাইড রাখা ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। এর থেকে আরও ভালো করে কীভাবে ভোটগ্রহণ করা যায় তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।