Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

আগামীকাল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আগামীকাল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার বহুল প্রত্যাশিত কুষ্টিয়া মেডিক্যাল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সভাকক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি দেশের আরো প্রায় ২৫টি প্রকল্পের সাথে কুষ্টিয়া মেডিক্যাল কলেজও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

   

জানা গেছে, ইতিমধ্যে মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, হাসপাতালের আউট ও ইনডোর, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, ভেতরের রাস্তা, প্রধান ফটক, ভেতরের আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। উদ্বোধনের জন্য মেডিক্যাল কলেজকে সজ্জিত করা হয়েছে।

   

মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সকাল ১১টায় মেডিক্যাল কলেজের সামনে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া অংশ থেকে সংযুক্ত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, কলেজের প্রকল্প পরিচালক ডা. সরোয়ার জাহান চৌধুরী, কলেজের অধ্যক্ষ ডা. দেলবার হোসেনসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ স্থানীয় সুধীজন।

   

২০১৩ সালে কুষ্টিয়া শহরের লাহিনীপাড়া এলাকায় ২০ একর জায়গার ওপর ২৭৫ কোটি টাকা ব্যয় ধরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।