Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আগরবাতি থেকে তেলের দোকানে আগুন, দগ্ধ ৪

admin • 18 Oct 2024, 10:03 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আগরবাতি থেকে তেলের দোকানে আগুন, দগ্ধ ৪

নোয়াখালীর সুবর্ণচরে আগরবাতি জ্বালানোর সময় একটি তেলের দোকানে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর ওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধরা হলেন- মো. সজিব (৩৬), মো. রিপন (৩২), সালাউদ্দিন (৫০) ও মঈন উদ্দিন।

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সেলুনের দোকানে সন্ধ্যা বাতি জ্বালানোর সময় পার্শ্ববর্তী অকটেনের দোকানের তেলের ড্রামে আগুন লেগে যায়। এ সময় দোকানে তেল দিতে আসা তেলবাহী গাড়ি ও তেল নিতে আসা চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়। ফলে ঘটনাস্থলে দোকানের কর্মচারী, অটোচালক ও তেলের গাড়ির হেলপারসহ চারজন অগ্নিদগ্ধ হন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারপর সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয় তাদের।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান, অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। এরমধ্যে দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।