Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পৌর এলাকার রেলওয়ে কুমারপাড়া কলোনির কবরস্থান সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, স্থানীয়রা রেলওয়ে কুমারপাড়া কলোনির পুকুরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঐ স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবক ভবঘুরে এবং মাদকাসক্ত ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।