Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আখাউড়ায় দুই তরুণীর আত্মহত্যা

admin • 28 Jan 2024, 05:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আখাউড়ায় দুই তরুণীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দু’টি আখাউড়া থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আক্তার (১৭) পরিবারের লোকজনের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

অপরদিকে, একইদিন সকালে পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তার মা শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জহির বলেন, দুই তরুণীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আখাউড়া থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহ উদ্ধার করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, দুইজনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।