Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আক্কেলপুর এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ কর্মচারী

admin • 08 Nov 2023, 09:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আক্কেলপুর এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ কর্মচারী

জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়েছেন কর্মচারী। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে জয়পুরহাটের আজকের উপজেলার এলপিজি স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আক্কেলপুর এলপিজি স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর কেঁপে উঠে স্টেশনের আশপাশ।

 

এসময় আগুন লেগে যায় এলপিজি গ্যাস স্টেশনে। এতে এলপিজি স্টেশনের এক কর্মচারী আগুনে দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আর গুরুতর আহত কর্মচারীকে আধুনিক ও জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এলপিজি স্টেশনের পাশ থেকে বেশ দূরে পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা গজিম উদ্দিন জানান, রাত ১০টার পর হঠাৎ বিকট শব্দে বাড়ি ঘর কাঁপতে থাকে। এরপর বাড়ির বাহিরে এসে দেখতে পান, আক্কেলপুর এলপিজি গ্যাস স্টেশনে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আহত সাইফুল ইসলামকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আক্কেলপুর ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল বলেন, রাতে তিনি ফিলিং স্টেশনে ডিউটি করছিলেন। রাত দশটার পরে বিকট শব্দে সবকিছু কাঁপতে থাকে। এরপর তিনি পাশেই একই মালিকের এলপিজি গ্যাস স্টেশনে আগুন দেখেন। আর কর্মচারী সাইফুলের গায়ে আগুন জ্বলছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আক্কেলপুর এলপিজি স্টেশনের স্বত্বাধিকারী বজলুর রশিদ কবিরাজ বলেন, হঠাৎ রাতে তিনি বিকট শব্দ শুনতে পান। এরপর তিনি জানতে পারেন তার আক্কেলপুর ফিলিং স্টেশনের সঙ্গেই পশ্চিম পাশের এলপিজি গ্যাস স্টেশনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর দগ্ধ কর্মচারী সাইফুলকে ঢাকায় পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।