Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না : আবদুল হালিম

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না : আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করছে, এটি ভুয়া খবর।

 

যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা আর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বরদাস্ত করবে না।'

 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলে।'

 

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ লাখো লাখো নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। জামায়াতে ইসলামীর এক লাখ নেতাকর্মী জেল খেটেছে। অন্যান্য দলের লাখো লাখো নেতাকর্মী জেলে ছিল। এটাই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। পালাবেন না কেন? এমনভাবে অন্যায় করেছেন জনগণ পেলে আর রাখত না। ছাত্র-জনতার বিপ্লবের কারণে স্বৈরাচার সরকার বিদায় হতে বাধ্য হয়েছে।'

 

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ছাত্র-জনতার গণআন্দোলন একটি অঙ্গীকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সংস্কারের মাধ্যমে সুন্দর নির্বাচন চাই।

 

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুর ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।